প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
কল্পনা থেকে বাস্তবতায়
শুন্যতা (অক্টোবর ২০১৩)
জলধারা মোহনা
১০
১
৩
কল্পনায়:
রংধনু রঙে আঁকা মুগ্ধতার নগরে..
আমরা দুজন স্বপ্ন দেখি সকল প্রহরে!
বাস্তবতায়:
ঘুণেধরা ছন্নছাড়া অসহ্য এই শহরে..
তুমি আমি ব্যস্ত থাকি ঘড়ির কাটা ধরে!
কল্পনায়:
আমাদের দুই হৃদয়ে অনন্তকাল ছন্দিত স্পন্দন..
একসাথে বাঁচবো বলে ভালোবাসার এত আয়োজন!
বাস্তবতায়:
তোমার লোহার হৃদয়ে আমার পাথর মন..
ভালবাসার খোলসে ঢাকা প্রাণহীন জীবন!
কল্পনায়:
রূপকথার পাতায় পাতায় অন্তহীন পূর্ণতা!
বাস্তবতায়:
সংসারের আনাচে কানাচে অহর্নিশ শূন্যতা!!
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A
# কবিতার ধরন-----, এর প্রকাশরুপ----, কাব্যিক মান ---সবকিছুই মারাত্মক । ভাব আর ভাষার দিক থেকে এটি একটি অন্যরকম ষ্টাইলের লেখা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১৩
মামুন ম. আজিজ
বাস্তবতা আর কল্পনার মাঝে এক অদেখা পরিসরই শুণ্যতা.....আসলে সেটাই সুন্দর ফুটালে
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ অক্টোবর, ২০১৩
কবিরুল ইসলাম কঙ্ক
ভালো লাগলো । শারদীয়া এবং ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ অক্টোবর, ২০১৩
হিমেল চৌধুরী
জীবনের কল্পনা আর বাস্তবতায় মিশেল কবিতা। ভালো লেগেছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ অক্টোবর, ২০১৩
সূর্য N/A
কল্পনার রঙিন ঘুড়ি বাস্তবে এসে কেটে যায়ইতো। তবু স্বপ্নগুলো পুরনো হলেও দেখতে ভালো লাগে। ভিন্নতর উপস্থাপনা ভালো লেগেছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ অক্টোবর, ২০১৩
খোন্দকার মোস্তাক আহমেদ
তথাপিও ভালো লেগেছে !
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ অক্টোবর, ২০১৩
রনীল
মোহনার লেখায় সবসময় যেমন গভীর অনুভূতির ছাপ এবং ব্যতিক্রমী এঙ্গেল দেখেছি, সেটি কিন্তু পেলামনা। আমার কাছে কিছুটা গতানুগতিক মনে হয়েছে স্টাইলটা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৩
জলধারা মোহনা
রনীল ভাই, আজকাল নিজে লিখেই পরিতৃপ্তি আসেনা.. ব্যস্ততার অভিশাপেই বোধহয় :(
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৩
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
''কল্পনায়: রূপকথার পাতায় পাতায় অন্তহীন পূর্ণতা! বাস্তবতায়: সংসারের আনাচে কানাচে অহর্নিশ শূন্যতা!! '' এরচে বাস্তবতা আর কি আছে !! খুব সুন্দর । কবিতার এই স্টাইল টাও ভালো লাগলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৩
জলধারা মোহনা
তাই? অনেক ধন্যবাদ :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৩
তানি হক
কল্পনা এবং বাস্তবতার সংসারে শূন্যতা আর পূর্ণতার হিসাব নিকাশ ...বরাবরের মতই তোমার কবিতায় মুগ্ধ হলাম আপু :) ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০১৩
জলধারা মোহনা
তানি আপু, ধন্যবাদ তোমাকে.. অনেক অনেক ভালোবাসা নিও :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৩
মিলন বনিক
বাহ! কল্পনা আর বাস্তবের সুন্দর দৃষ্টান্ত....ভিন্ন স্বাদের ভিন্ন ধারার অনিন্দ্য সুন্দর কবিতা....খুব ভালো লাগলো....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ অক্টোবর, ২০১৩
জলধারা মোহনা
আপনাকে অনেক ধন্যবাদ :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ অক্টোবর, ২০১৩
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৪ জুলাই - ২০১১
গল্প/কবিতা: ৪৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী